রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৩৬

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আটক ৩৬

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৩৬ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকাল ছয়টা থেকে শনিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার মো. ফারুক হোসেন বলেন, আসামিদের কাছ থেকে ১ হাজার ৮১৪ পিস ইয়াবা, ৫৬ গ্রাম হেরোইন, ১৪ কেজি ২২৮ গ্রাম গাঁজা, ৪ বোতল ফেনসিডিল ও ১৪২ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।

আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৮ টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *