পঞ্চগড়ে নৌকাডুবিতে ২৪ জনের মৃত্যু, আরও মৃত্যুর শঙ্কা

পঞ্চগড়ে নৌকাডুবিতে ২৪ জনের মৃত্যু, আরও মৃত্যুর শঙ্কা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকা ডুবে ২৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। জেলা পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা এ তথ্য নিশ্চিত করেছেন।

রবিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার মাড়েয়া ইউনিয়নের আউলিয়া ঘাটে এ দুর্ঘটনা ঘটে। এখনো ১৫ জনের বেশি নিখোঁজ রয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে ১৭ জনের লাশ রয়েছে, বাকিদের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

স্থানীয়রা জানায়, মহালয়ার অনুষ্ঠানের যাত্রী ছিল সবাই। তারা আউলিয়া ঘাট থেকে করতোয়া নদী পার হচ্ছিল। নৌকায় নারী ও শিশুর সংখ্যা বেশি থাকায় মৃত্যু বেশি হয়েছে বলে দাবি স্থানীয়দের।

বোদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাজিউর রহমান রাজু হাসপাতালে সাতজনের লাশ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *