ঢাকায় মাদকবিরোধী অভিযানে ৬০ জন আটক

ঢাকায় মাদকবিরোধী অভিযানে ৬০ জন আটক

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানী ঢাকায় মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৬০ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রোববার (২৫ সেপ্টেম্বর) সকাল ছয়টা থেকে সোমবার (২৬ সেপ্টেম্বর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার মো. ফারুক হোসেন বলেন, আসামিদের কাছ থেকে ১ হাজার ৯৭২ পিস ইয়াবা, ১৪ গ্রাম হেরোইন, ৮৮ কেজি ১২৫ গ্রাম গাঁজা, ৪৭ বোতল দেশিমদ, ৪৪.৪০ গ্রাম আইস ও ২৯টি নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়।

আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৮টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *