বিশ্বে কমেছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা

বিশ্বে কমেছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে দৈনিক মৃত্যুর সংখ্যা কমেছে, একইসাথে কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। রোববার সকালে ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৯৩ জন। এ নিয়ে বিশ্বজুড়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ লাখ ৪৯ হাজার ৮৪৭ জনে।

এদিকে গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় নতুন করে শনাক্ত হয়েছেন দুই লাখ ৮৭ হাজার ৪২৬ জন। নতুন এ সংখ্যা নিয়ে শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৬২ কোটি ৩১ লাখ ৯৬ হাজার ৬০১ জনে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে ফান্সে। বৈশ্বিক সংক্রমণের দিক থেকে তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৪৬ হাজার ৫৯৬ জন। তবে এসময়ে দেশটিতে মৃত্যুর তথ্য হালনাগাদ করা হয়নি। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ৩ কোটি ৫৪ লাখ ৩৭ হাজার ৮০১ জন এবং মারা গেছেন ১ লাখ ৫৫ হাজার ১১২ জন।

এদিকে দৈনিক প্রাণহানিতে শীর্ষে রয়েছে জাপান। ২৪ ঘণ্টায় জাপানে সংক্রমিত হয়েছেন ৩৫ হাজার ৪১৮ জন এবং মারা গেছেন ১০৫ জন। পূর্ব এশিয়ার দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত ২ কোটি ১৩ লাখ ১ হাজার ২৮০ জন এবং মারা গেছেন ৪৪ হাজার ৮৯৪ জন।

প্রাণহানির এ তালিকায় এর পরেই রয়েছে রাশিয়া, যুক্তরাষ্ট্র, তাইওয়ান, পোলান্ড, চিলি, দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলো।

যুক্তরাষ্ট্রে ভাইরাসটিতে একদিনে মারা গেছেন ৬৩ জন এবং সংক্রমিত হয়েছেন ১০ হাজার ৮৪ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত ৯ কোটি ৮২ লাখ ৪৮ হাজার ৬২৩ জন এবং মারা গেছেন ১০ লাখ ৮৪ হাজার ৮৯১ জন।

তাইওয়ানে একদিনে ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন ৪৩ হাজার ৮৫ জন এবং মারা গেছেন ৪৮ জন। পূর্ব এশিয়ার এ দেশটিতে এখন পর্যন্ত মোট সংক্রমণ ৬৫ লাখ ৪ হাজার ৪২২ জন এবং মারা গেছেন ১১ হাজার ১০১ জন।

রাশিয়ায় একদিনে সংক্রমিত ৩৩ হাজার ১৮৬ জন এবং মারা গেছেন ১০৩ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ২ কোটি ১০ লাখ ১৮ হাজার ৯৪২ জন এবং মারা গেছেন ৩ লাখ ৮৭ হাজার ৩৭২ জন।

একদিনে ফিলিপাইনে সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৮২২ এবং মারা গেছেন ৩৪ জন। এসময়ে দক্ষিণ কোরিয়ায় সংক্রমিত ২৬ হাজার ৯১৩ জন এবং মারা গেছেন ৩৯ জন।

গত ২৪ ঘণ্টায় ইতালিতে সংক্রমিত হয়েছেন ৩৩ হাজার ৬৮ জন এবং মারা গেছেন ৩৮ জন। করোনা মহামারির শুরু থেকে ইউরোপের এই দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ২৫ লাখ ৩৪৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৭৭ হাজার ১৩০ জন মারা গেছেন।

বিশ্বের অন্য দেশগুলোর গত ২৪ ঘণ্টায় অস্ট্রিয়ায় ১১ জনের মৃত্যু ও ১২ হাজার ২৭৪ জন সংক্রমিত, চিলিতে ২৪ জনের মৃত্যু ও ৩ হাজার ৬১৬ জন সংক্রমিত, অস্ট্রেলিয়ায় ১৪ জনের মৃত্যু এবং ৭৯ জন সংক্রমিত; পোলান্ডে ২৯ জনের মৃত্যু এবং ৩ হাজার ৫৬৮ জন সংক্রমিত হয়েছেন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এদিকে ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *