বিশ্বজুড়ে করোনায় কমেছে মৃত্যু ও শনাক্ত

বিশ্বজুড়ে করোনায় কমেছে মৃত্যু ও শনাক্ত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিশ্বজুড়ে করোনায় কমেছে দৈনিক মৃত্যু ও নতুন শনাক্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৯২ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ২ লাখ ৩৬ হাজার ৯১৯ জন।

সোমবার (৩ অক্টোবর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ তথ্যানুযায়ী, মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ কোটি ৩৪ লাখ ৪৯ হাজার ৪৫৮ জনে। আর বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫ লাখ ৫০ হাজার ৬১৩ জনে। এসময়ে করোনা থেকে সেরে উঠেছেন ৬০ কোটি ৩৩ লাখ ২০ হাজার ৩৫১ জন।

বিশ্বে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে তাইওয়ানে। আক্রান্তের দিক থেকে তালিকার ১৯ নম্বর থাকা দেশটিতে এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৩০৭ জন ও মারা গেছেন ৬২ জন। এ পর্যন্ত মারা গেছেন ১১ হাজার ১৬৩ জন। দেশটিতে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৫৬ লাখ ৯৬ হাজার ৫৩১ জন।

দৈনিক সংক্রমণের দিক দিয়ে তাইওয়ানের পরই ফ্রান্সের অবস্থান। দেশটিতে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হন ৩৭ হাজার ৪৫৩ জন। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৫৪ লাখ ৭৫ হাজার ২৬০ জন, মারা গেছেন ১ লাখ ৫৫ হাজার ১১২ জন।

করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মারা গেছেন ১০ লাখ ৮৪ হাজার ৮৯৩ জন। আর গত ২৪ ঘণ্টায় মারা গেছেন দুইজন। এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন ৯ কোটি ৮২ লাখ ৫৪ হাজার ৬৫৯ জন। সুস্থ হয়ে ওঠেছেন ৯ কোটি ৫১ লাখ ৮৮ হাজার ৩৮৮ জন।

তালিকায় এর পরের স্থানগুলোতে রয়েছে ভারত, ব্রাজিল, যুক্তরাজ্য, রাশিয়া, দক্ষিণ কোরিয়া, ইতালি, তুরস্ক, স্পেন, আর্জেন্টিনা, ইরান ও কলম্বিয়া। তালিকায় বাংলাদেশের অবস্থান ৪৫ নম্বরে। বাংলাদেশে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ২০ লাখ ২৬ হাজার ২১২ জন। মারা গেছেন ২৯ হাজার ৩৬৯ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ১৯ লাখ ৬৬ হাজার ১০৭ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *