মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২৬, মামলা ২২

মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২৬, মামলা ২২

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা হয় বিপুল পরিমাণ মাদক।

সোমবার (৩ অক্টোবর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রোববার (২ অক্টোবর) সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৫২৭ পিস ইয়াবা, ৬ গ্রাম হেরোইন, ১০ কেজি ২৫০ গ্রাম গাঁজা, ২০ বোতল দেশিমদ, ১১ পিস নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২২টি মামলা রুজু হয়েছে বলেও তিনি জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *