আবারও চিনির দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের

আবারও চিনির দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আবারও দেশের বাজারে চিনির দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের উপ পরিচালক মাহমুদুল হাসান।

অথচ এক মাসে আগে ট্যারিফ কমিশন বাজার বিশ্লেষণ করে চিনির দাম নির্ধারণ করে দিলেও বাজারে বিক্রি হচ্ছে অন্তত ৬ টাকা বেশি দরে।

দাম বাড়ানোর নতুন এই প্রস্তাব তারা কী যুক্তিতে দিয়েছেন, সে বিষয়ে চিনি ব্যবসায়ী সমিতির কোনো বক্তব্য জানা যায়নি।

গত ২২ সেপ্টেম্বর প্রতি কেজি খোলা চিনি সর্বোচ্চ ৮৪ টাকায় এবং প্যাকেটজাত চিনি ৮৯ টাকা নির্ধারণ করেছিল বাণিজ্য মন্ত্রণালয়। যদিও বাজারে এর চেয়ে বেশি দামে চিনি বিক্রি হচ্ছে।

এ বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি ও অভ্যন্তরীণ বাণিজ্য (আইআইটি) বিভাগের প্রধান এ কে এম আলী আহাদ খান বলেন, মন্ত্রণালয় থেকে যে মূল্য নির্ধারণ করে দিয়েছে সেটা সবকিছু বিচার বিশ্লেষণ করেই করা হয়েছে। সুতরাং নতুন করে দাম বৃদ্ধির আগে আগের আদেশ পালন করতে হবে। পূজার ছুটির পর আমরা এই বিষয়ে তৎপর হব।

ব্যবসায়ীদের নতুন প্রস্তাব নিয়ে জানতে চাইলে তিনি বলেন, সেটা ট্যারিফ কমিশন খতিয়ে দেখবে। প্রস্তাব আসলে তো সেটা বিশ্লেষণ করতেই হবে।

ট্যারিফ কমিশনের কর্তকর্তা মাহমুদুল হাসান বলেন, প্রতি মাসে একবার মূল্য বৃদ্ধির প্রস্তাব চিনি পরিশোধনকারীরা দিয়েই থাকে। সেই হিসেবে অক্টোবর মাসেও এমন একটি প্রস্তাব এসেছে। তবে এখনও এনিয়ে কোনো বিচার-বিশ্লেষণ হয়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *