ডিএমপির ৮ এডিসি-এসি কর্মকর্তার বদলি

ডিএমপির ৮ এডিসি-এসি কর্মকর্তার বদলি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও সাত সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার ৮ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

রোববার (০২ অক্টোবর) ডিএমপি কমিশনার মোহা শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে এ বদলি করা হয়।

বদলিকৃত পুলিশ কর্মকর্তাদের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মাহবুব-উন-নবীকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ডিএমপির সিটি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগে, সহকারী পুলিশ কমিশনার মো. ফেরদাউস হোসেনকে সহকারী পুলিশ কমিশনার প্রসিকিউশন বিভাগে, সহকারী পুলিশ কমিশনার হাফিজ মাহমুদকে সহকারী পুলিশ কমিশনার পিওএম-দক্ষিণ বিভাগে, সহকারী পুলিশ কমিশনার শেখ শহিদুল ইসলামকে সহকারী পুলিশ কমিশনার পিওএম-পশ্চিম বিভাগে, সহকারী পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামানকে সহকারী পুলিশ কমিশনার পেট্রোল-উত্তরা পশ্চিম বিভাগে, সহকারী পুলিশ কমিশনার মাহবুবুল হককে সহকারী পুলিশ কমিশনারকমিউনিটি পুলিশিং ক্রাইম বিভাগে, সহকারী পুলিশ কমিশনার মো. মনির হোসেনকে সহকারী পুলিশ কমিশনারপিওএম পূর্ব বিভাগে, মো. মনিরুল ইসলামকে সহকারী পুলিশ কমিশনার মিরপুর বিভাগের পেট্রোল পল্লবী হিসেবে বদলি করা হয়েছে।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *