ডেঙ্গু জ্বরে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৫২৫

ডেঙ্গু জ্বরে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৫২৫

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৫২৫ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার বাসিন্দা ৩৫২ জন এবং ঢাকার বাহিরে ১৭৩ জন। একই সময়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৬১ জনের মৃত্যু হলো।

সোমবার (৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বর্তমানে সারাদেশে সর্বমোট দুই হাজার ১৪৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে এক হাজার ৫৯৮ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ৫৪৬ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে।

চলতি বছরে এখস পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ১৭ হাজার ৮২০ জন। এর মধ্যে ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ১৩ হাজার ৫১১ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট চার হাজার ৩০৯ জন।

গত বছর ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ২৮ হাজার ৪২৯ জন। একই সময়ে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ২৮ হাজার ২৬৫ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ১০৫ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *