গাজীপুরে পোশাক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাজীপুরে পোশাক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গাজীপুরের শ্রীপুর উপজেলায় জহিরুল ইসলাম (২২) নামে এক পোশাক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৩ অক্টোবর) রাত সাড়ে ৮টায় উপজেলার গাজীপুর ইউনিয়নের দক্ষিণ ধনুয়া গ্রামের একটি বাসা থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

জহিরুল ময়মনসিংহের নান্দাইল উপজেলার হালিউরা গ্রামের বাসিন্দা। তিনি তিব্বত গ্রুপের স্থানীয় রিদিশা পোশাক কারখানায় চাকরি করতেন তিনি।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মিন্টু মিয়া ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চত করেছেন।

তিনি জানান জানান, মাস দুয়েক আগে স্ত্রী ফজিলা খাতুনকে নিয়ে ওই ভাড়া বাড়িতে ওঠেন জহিরুল। সোমবার সকালে অসুস্থতাবোধ করায় কাজে যাবেন না বলে স্ত্রীকে জানান। পরে একাই কাজে চলে যান ফজিলা। মধ্যাহ্ন বিরতিতে বাসায় আসলে ঘরের ভেতর থেকে দরজা বন্ধ পেয়ে জহিরুলকে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে বাড়ির অন্যদের সহযোগিতায় দরজা খুলে ঘরে ঢুকে দেখেন, জহিরুল গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলে আছেন।

এসআই জানান, স্বামী-স্ত্রীর মধ্যে কোনো বিষয় নিয়ে মনোমালিন্য হওয়ায় জহিরুল ক্ষোভে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে রাতেই ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেলল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *