জঙ্গি সম্পৃক্ততায় বাড়ি ছেড়ে যাওয়া গ্রেপ্তার ৫

জঙ্গি সম্পৃক্ততায় বাড়ি ছেড়ে যাওয়া গ্রেপ্তার ৫

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : জঙ্গি সম্পৃক্ততায় কুমিল্লা ও দেশের অন্যান্য অঞ্চল থেকে বাড়ি ছেড়ে যাওয়ার সাথে জড়িত সংগঠনের দাওয়াতী ও অন্যতম অর্থ সরবরাহকারী হাবিবুল্লাহ এবং বাড়ি ছেড়ে যাওয়া ৩ জনসহ মোট ৫ জনকে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী ও কেরানীগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তরুণদের উগ্রবাদী দীক্ষা দেয়ার অভিযোগে হাবিবুল্লাহকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র‍্যাব।

র‌্যাব জানায়, তারা নতুন একটি জঙ্গি সংগঠনে যোগ দিয়েছে। সংগঠনের নাম ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়’। নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি ও আনসার আল ইসলাম থেকে বেরিয়ে যাওয়া একদল এই সংগঠনটি গড়ে তুলছে।

র‍্যাবের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান জানান, উগ্রবাদের দীক্ষা দিয়ে কুমিল্লা ও দেশের অন্যান্য অঞ্চল থেকে তরুণদের ঘর ছাড়তে উদ্বুদ্ধ করা ও জঙ্গি সংগঠনটির অন্যতম অর্থ সরবরাহকারী হাবিবুল্লাহসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে তিনজন সম্প্রতি বাড়ি ছেড়ে গিয়েছিল।

হাবিবুল্লাহর বাড়ি কুমিল্লার সিটি করপোরেশনের লইপুরা এলাকায়। কুমিল্লা শহরের কাসেমুল উলুম মাদ্রাসায় পড়াশোনার পর সেখানেই শিক্ষক ছিলেন তিনি। পরে কোবা মসজিদের ইমাম হিসেবে যোগ দেন। কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার একটি মাদ্রাসায় শিক্ষকতাও করতেন তিনি।

র‌্যাব আরও জানায়, কুমিল্লা থেকে নিখোঁজ হওয়া রিফাত ও হাসিবুল গত এক বছর ধরে ইমাম হাবিবুল্লাহর সংস্পর্শে ছিলেন। হাবিবুল্লাহই তাদের উগ্রবাদে দীক্ষিত করেন। পরে গত ২৩ আগস্ট বাড়ি ছেড়েছিলেন তারা। এরপর তাদের সঙ্গে গোপালগঞ্জ ও ঢাকার উত্তরা থেকে নিখোঁজ হওয়া হাসিবুল ও সাবিতের দেখা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *