অনিয়মকারীদের বরখাস্ত করা হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

অনিয়মকারীদের বরখাস্ত করা হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গত ৪ অক্টোবরের ব্লাকআউট পুরোটাই ‘ম্যান ফল্ট’ বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

শুক্রবার রাতে ‘ডয়চে ভেলে খালেদ মুহিউদ্দীন জানতে চায়’ টকশো-তে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ‘আসলে এটা ম্যান ফল্ট। আমি মনে করি এটা হিউম্যান ফল্ট। আমাদের যে ব্লাকআউটটা হয়েছে সেটাতে বিপিডিবি লোড ম্যানেজমেন্ট করতে গিয়ে ফেল করেছে। লোডের যে ডিমান্ড ছিল এবং যে উৎপাদন ছিল তাতে ডিমান্ড উৎপাদনের থেকে বেশি ছিল। ডেসকো থেকে আরম্ভ করে সবাইকে বলা হয়েছিল তোমরা কাটডাউন করো, না হলে তোমরা বাধাগ্রস্ত হবা, ফ্রিকুএন্সিতে আরো বেশি ডিস্টার্ব হবে, সেটাই হয়েছে। ওরা কথা শোনেনি ওরা কন্টিনিউ করেছে, ব্লাকআউট হয়ে গেছে।

এ কারণে কতোগুলো মানুষকে আমরা আইডেন্টিফাই করেছি, যারা নির্দেশনা শোনেনি তাদেরকে আমরা স্যাক করব। রবিবারের মধ্যে এগুলোর ব্যবস্থা নেব। এটা ম্যান ফল্ট, এটা কোনো টেকনিক্যাল ফল্ট না।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *