পাথেয় রিপোর্ট : সম্মিলিত কওমি শিক্ষা কমিশন আল-হাইআতুল উলয়া লিল-জামিয়াতিল কওমিয়া-এর অনুষ্ঠিতব্য ২য় কেন্দ্রীয় পরীক্ষা শুরু হচ্ছে ২৬ এপ্রিল বৃহস্পতিবার।
কওমি মাদরাসার সরকারি স্বীকৃতি ঘোষণার পর ২০১৭ সালে প্রথম বারের মতো ৬ বোর্ড সম্মিলিতভাবে পরীক্ষা নেয়। চলতি মাসে শুরু হবে দ্বিতীয় কেন্দ্রীয় পরীক্ষা।
এক নজরে দেখে নিন পরীক্ষার সময় সূচি।
২৬/০৪/১৮ (বৃহস্পতিবার) সহিহুল বুখারি ২য় খণ্ড।
২৮/০৪/১৮ (শনিবার) সুনানে তিরমিজি ১ম খণ্ড।
২৯/০৪/১৮ (রোববার) সুনানে আবুদাউদ।
৩০/০৪/১৮ (সোমবার) শরহু মায়ানিল আসার লিত-ত্বহাবী শরীফ।
০৩/০৫/১৮ (বৃহস্পতিবার) সহিহুল বুখারি ১ম খণ্ড।
০৫/০৫/১৮ (শনিবার) সহি মুসলিম ১ম খণ্ড।
০৬/০৫/১৮ (রোববার) সহি মুসলিম ২য় খণ্ড।
০৭/০৫/১৮ (সোমবার) সুনানে নাসায়ি ও সুনানে ইবনে মাজাহ।
০৮/০৫/১৮ (মঙ্গলবার) সুনানে তিরমিজি ২য় খণ্ড ও শামায়েল।
০৯/০৫/১৮ (বুধবার) মুয়াত্তান।


