পাথেয় রিপোর্ট : বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদকে সংবর্ধনা দিয়েছে দিনাজপুরের বীরগঞ্জবাসী। অনেক দিন পর দেশের এই বিজ্ঞ আলেমকে কাছে পেয়ে নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
সংবর্ধনা আয়োজক কমিটির প্রধান মাওলানা আইয়ুব আনসারী বলেন, এক লাখ ইমাম, মুফতি ও আলেমের স্বাক্ষরসম্বলিত সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী মানবকল্যাণে শান্তির ফাতওয়া দিয়ে মাজলুম বিশ্ববাসীর পাশে দাঁড়িয়েছেন আমার রাহবার আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।
শান্তির দূত হয়ে কাজ করছেন আল্লামা মাসঊদ দাবি করে তিনি বলেন, এ দেশে মানবদরদি এমন আলেম খুবই বিরল।
বীরগন্জের বটতলীতে বাংলাদেশ জমিয়তুল উলামা কর্তৃক আয়োজিত সংবর্ধনা সভায় আল্লামা মাসউদ বলেন,পৃথিবী ভালোবাসা দিয়ে জয় করা যায়; কঠোরতা দিয়ে জয় করা যায় না।
সবক্ষেত্রে মানুষকে ভালোবাসার বিষয়ে অবদান রাখার আহ্বান জানান তিনি।
২৪ এপ্রিল দুপুরে দিনাজপুরের বীরগঞ্জের বটতলীতে এক সংবর্ধনা সভায় আল্লামা মাসঊদ এসব কথা বলেন।


