উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবককে কুপিয়ে হত্যা

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবককে কুপিয়ে হত্যা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উখিয়ার বালুখালী ১৯নং ক্যাম্পে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে ওই যুবকের পরিচয় মেলেনি। তিনি ১৯নং ক্যাম্পের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোহিঙ্গা দুষ্কৃতকারীরা আধিপত্য বিস্তার করতে এ ঘটনা ঘটিয়েছে। মাদক পাচার ও অস্ত্র পাচারে বাধা হাওয়ায় সাধারণ রোহিঙ্গাদের টার্গেট করে হত্যা করছে। ঘটনাস্থলে আমাদের একটি টিম আছে। ক্যাম্পে আমাদের নজরদারি আরও বৃদ্ধি করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *