দেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই

দেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সারাদেশের আবহাওয়া আজও শুষ্ক থাকবে। দেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এছাড়া আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় যে লঘুচাপ সৃষ্টি হয়েছে, সেটি সুস্পষ্ট হয়েছে। সেটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপ হতে পারে।

শুক্রবার (২১ অক্টোবর) রাতে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ স্বাক্ষরিত এক বার্তায় এসব তথ্য জানা যায়।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ঢাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার রয়েছে। যা উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে বইছে। শুক্রবার সন্ধ্যা ৬টায় ঢাকার বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৫৯ শতাংশ। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ২৭ মিনিটে।

আগামী দুই দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের উপকূলীয় এলাকায় আবহাওয়া পরিস্থিতির অবনতি হতে পারে। এছাড়া তার পরবর্তী ৩ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশের আবহাওয়া পরিস্থিতির অবনতি হতে পারে।

সারাদেশে গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। দেশে সর্বোচ্চ ৩৫.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সন্দীপে এবং সর্বনিম্ন ১৭.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়।

এছাড়া আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, আন্দামান সাগর ও তৎসংলগ্ন দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপ আকারে একই এলাকায় আছে। এটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে।

এদিকে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লঘুচাপের জন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে পরবর্তী নির্দেশনা সাবধানতার সাথে পর্যবেক্ষণ করতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সাথে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *