সালমান রুশদির এক চোখ নষ্ট, অচল এক হাত

সালমান রুশদির এক চোখ নষ্ট, অচল এক হাত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : চলতি বছরের আগস্ট মাসে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে একটি অনুষ্ঠানের মঞ্চে ছুরিকাহত ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ লেখক সালমান রুশদি এক চোখে দেখতে পাচ্ছেন না। বিবিসি জানিয়েছে, সালমান রুশদির এক হাত অবশ হয়ে গেছে।

গতকাল রবিবার তার অ্যাজেন্ট অ্যান্ড্রু ওয়াইলি জানিয়েছেন, সালমান রুশদির বুকে অন্তত ১৫টি ছুরিকাঘাত রয়েছে। স্প্যানিশ পত্রিকা এল পাইসের সঙ্গে এক সাক্ষাৎকারে ওয়াইলি এই তথ্য জানিয়েছেন।

ওয়াইলি বলেছেন, তিনি (সালমান রুশদি) এক চোখে দেখতে পাচ্ছেন না। তার বুকে ১৫টি এবং গলায় তিনটি গুরুতর জখম আছে। হামলায় হাতের শিরা কেটে যাওয়ায় রুশদির এক হাত অবশ হয়ে গেছে।

  • সূত্র : বিবিসি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *