হজ ব্যবস্থাপনায় জড়িত কর্মকর্তাদের পরামর্শ চায় সরকার

হজ ব্যবস্থাপনায় জড়িত কর্মকর্তাদের পরামর্শ চায় সরকার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : চলতি বছর হজ প্রশাসনিক, কারিগরি ও সহায়তাকারী দলের সদস্য হিসেবে সৌদি আরবে যাওয়া কর্মকর্তাদের সুপারিশ বা পরামর্শ চায় সরকার। আগামী বছরের (২০২৩ সাল) হজ ব্যবস্থাপনা উন্নয়নে এ পরামর্শ চেয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

ধর্ম মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত চিঠি হজ প্রশাসনিক, কারিগরি ও সহায়তাকারী দল-২০২২ এর সদস্যদের কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, যেসব কর্মকর্তা ২০২২ সালের হজে প্রশাসনিক, কারিগরি ও সহায়তাকারী দলের সদস্য হিসেবে সৌদি আরব গিয়েছেন তাদের দায়িত্ব পালনের অভিজ্ঞতার আলোকে আগামী ২০২৩ সালে অনুষ্ঠিতব্য হজ আরও সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে সুপারিশ বা পরামর্শ (যদি থাকে) দেওয়ার জন্য অনুরোধ করা হলো।

করোনা মহামারির কারণে সৌদি আরবের নিষেধাজ্ঞায় ২০২০ ও ২০২১ সালে বাংলাদেশ থেকে কেউ হজ পালন করতে পারেনি। করোনা মহামারি কমে এলে চলতি বছর (২০২২) বিভিন্ন দেশ থেকে কোটা অর্ধেক করে হজ পালনের অনুমতি দেয় সৌদি আরব। এবার বাংলাদেশ থেকে ৬০ হাজার মুসলমান হজ পালন করেছেন।

আগামী বছরের (২০২৩ সাল) জুনের শেষ সপ্তাহে পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *