‘দেশে আরও এক হাজার সাইক্লোন শেল্টার নির্মাণ করবে সরকার’

‘দেশে আরও এক হাজার সাইক্লোন শেল্টার নির্মাণ করবে সরকার’

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশে সরকার আরও এক হাজার সাইক্লোন শেল্টার নির্মাণ করবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান।

শুক্রবার (২৮ অক্টোবর) ভোলার মনপুরায় সিত্রাংয়ে বিধ্বস্ত বাঁধ পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘‘প্রাকৃতিক দুর্যোগ যখনই আঘাত হানে, তখনই আমরা দেখতে পাই আমাদের যে পরিমাণ আশ্রয়কেন্দ্র দরকার, সেরকম আশ্রয়কেন্দ্র আমাদের নেই। তাই আমাদের অনেক স্থাপনাকে আশ্রয়কেন্দ্রে পরিণত করতে হবে।”

সোমবার ভোলায় আঘাত হানার পর ঘূর্ণিঝড় সিত্রাং সারাদেশে ধ্বংসযজ্ঞ চালায়। এতে বহু অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয় ও ঘরবাড়ি ধ্বংস হয়ে পড়ে।

বাংলাদেশের দক্ষিণ উপকূলে এই ঘূর্ণিঝড়ের আঘাতে অন্তত ২৯ জনের মৃত্যু হয়েছে।

এনামুর বলেন, ‘‘ইতিমধ্যে ২২০টি নতুন সাইক্লোন শেল্টার স্থাপন করা হয়েছে। ৪২৩টি আশ্রয় কেন্দ্র ও ৫৫০টি মুজিব কেল্লা (বিশেষভাবে ডিজাইন করা বহুমুখী সাইক্লোন সেন্টার) নির্মাণের কাজ চলমান রয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *