তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১৬ ডিগ্রিতে

তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১৬ ডিগ্রিতে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সিত্রাংয়ের প্রভাব কেটে যাওয়ার পর নামছে দেশের তাপমাত্রা। সোমবার (৩১ অক্টোবর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৬ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, আগামী দুদিনে আবহাওয়ার উল্লেখ্যযোগ্য কোনো পরিবর্তন নেই। তবে বর্ধিত পাঁচ দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।

তিনি জানান, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এ অবস্থায় আগামী মঙ্গলবার (১ নভেম্বর) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

ঢাকায় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে ৮ থেকে ১২ কিলোমিটার। সোমবার সন্ধ্যা ৬টায় ঢাকায় বাতাসের আদ্রতার পরিমাণ ছিল ৭১ শতাংশ। মঙ্গলবার ঢাকায় সূর্যাস্ত হবে ৫টা ১৯ মিনিটে আর সূর্যদয় হবে ভোর ৬টা ৫ মিনিটে।

সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কুমিল্লায় ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ৩২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ও ২৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *