নিজস্ব প্রতিবেদক : ১ মে পবিত্র শবেবরাতে যেকোনো ধরনের পটকা ও আতশবাজি নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শবেবরাতের পবিত্রতা রক্ষার্থে এবং অনুষ্ঠান সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে এমন ব্যবস্থা নিয়েছে ডিএমপি। সোমবার বেলা সোয়া ১১টার দিকে ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১ মে সন্ধ্যা ৬টা থেকে ২ মে ভোর ৬টা পর্যন্ত বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকাবাজি, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। শবেবরাতের পবিত্রতা রক্ষার্থে এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে নগরবাসীকে এ নিষেধাজ্ঞা মেনে চলার অনুরোধ জানিয়েছেন ডিএমপি কমিশনার।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার দিবাগত রাতে পবিত্র শবেবরাত উদযাপিত হবে। শবেবরাতের পবিত্রতা রক্ষার্থে এবং শবেবরাত অনুষ্ঠান সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করা হবে। ঢাকা মহানগর এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষা করার নিমিত্তে ডিএমপি অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-ওওও/৭৬)-এর ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে ১ মে সন্ধ্যা ৬টা হতে ২ মে ভোর ৬টা পর্যন্ত বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকাবাজি, অন্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ থাকবে।


