রাজধানীর বিভিন্ন স্থানে পুলিশের ব্লক রেইড শুরু

রাজধানীর বিভিন্ন স্থানে পুলিশের ব্লক রেইড শুরু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর বিভিন্ন স্থানে পুলিশের ব্লক রেইড শুরু হয়েছে। রাজধানীর গুলশান, তেজগাঁও এবং মতিঝিলে অভিযান চলছে।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) এ কে এম হাফিজ আক্তার বলেন, পুলিশ সদর দপ্তরের নির্দেশনাক্রমে আজ রাত থেকে রাজধানীতে ব্লক রেইড শুরু হয়েছে।

তিনি বলেন, শনিবার (৩ ডিসেম্বর) রাত ৮টার পর গুলশানে অভিযান শুরু হয়েছে। একটি ককটেল বিস্ফোরণের ঘটনায় মতিঝিলে পুলিশ কাজ করছে। বিভিন্ন স্থানে ব্লক রেইড দেওয়া হচ্ছে। এছাড়া রাজধানীর তেজগাঁও এলাকাতেও ব্লক রেইড চলছে।

গত ২৯ নভেম্বর পুলিশ সদর দপ্তরের অপারেশন শাখার পাঠানো এক আদেশে বলা হয়, ১ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করবে পুলিশ। সব ইউনিট প্রধান ও জেলার পুলিশ সুপারদের এ বিষয়ে নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর।

ওই আদেশে বলা হয়, ঢাকার আদালত থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি ছিনিয়ে নেওয়ার ঘটনায় সৃষ্ট পরিস্থিতিকে বিবেচনায় এই অভিযান পরিচালনা করা হবে। এছাড়া মহান বিজয় দিবস, বড়দিন এবং থার্টিফাস্ট নাইট উদযাপনের নিরাপত্তা নিশ্চিত করতেও এই অভিযান পরিচালনা করা হবে।

এই আদেশ অনুযায়ী আবাসিক হোটেল, মেস, হোস্টেল, বিভিন্ন প্রতিষ্ঠান, কমিউনিটি সেন্টারসহ অপরাধীরা লুকিয়ে থাকতে পারে এমন স্থানে ১-১৫ ডিসেম্বর বিশেষ অভিযান করবে পুলিশ। এছাড়া অন্যান্য স্থানেও অভিযান পরিচালনা করবে পুলিশ। পরিচালিত অভিযানে জঙ্গি, সন্ত্রাসী, মাদকসেবী ও কারবারি, অবৈধ অস্ত্রধারী, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *