বিশ্বের সবচেয়ে দূষিত শহর ঢাকা

বিশ্বের সবচেয়ে দূষিত শহর ঢাকা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ঘনবসতিপূর্ণ ঢাকা বিশ্বের দূষিত শহরের তালিকায় আবারও শীর্ষে। শনিবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টা ৪ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ২২১ নিয়ে বাতাসের মান “খুব অস্বাস্থ্যকর” অবস্থায় রয়েছে।

ভারতের দিল্লি ও ঘানার আক্রা যথাক্রমে ২০৩ ও ১৯৯ একিউআই স্কোর নিয়ে তালিকার পরবর্তী দুইটি স্থান দখল করেছে।

১০১ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য “অস্বাস্থ্যকর” বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকা একিউআই স্কোরকে “খুব অস্বাস্থ্যকর” বলা হয়। আর ৩০১ থেকে ৪০০ এর এর মধ্যে থাকা একিউআইকে “ঝুঁকিপূর্ণ” বলে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ এবং ওজোন (ও৩)।

ঢাকার বাতাসের মান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়।

প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের জন্য কোনো ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে তা জানায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *