১২ হাজার কর্মী ছাঁটাই করবে গুগল

১২ হাজার কর্মী ছাঁটাই করবে গুগল

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গুগলের মাদার কোম্পানি অ্যালফাবেট প্রায় ১২ হাজার কর্মী ছাঁটাই করছে, যা শতকরা হিসাবে কোম্পানির প্রায় ৬ শতাংশ কর্মী। কোম্পানিটি শুক্রবার (২০জানুয়ারি) এই কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে।

সম্প্রতি একের পর এক তথ্য প্রযুক্তি কোম্পানি কর্মী ছাঁটাই শুরু করেছে। মাইক্রোসফট কিছুদিন আগেই ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের পর এবার গুগলও একই পথে পা বাড়ালো।

এনডিটিভি জানায়, এরই মধ্যে বহু কর্মীর কাছে ইমেল পাঠিয়ে দিয়েছে অ্যালফাবেট। গুগল জানিয়েছে, যুক্তরাষ্ট্রে অ্যালফাবেটের কার্যালয়ের পাশাপাশি বিশ্বজুড়ে প্রতিষ্ঠানটির বিভিন্ন কার্যালয় থেকেও কর্মী ছাঁটাই করা হবে।

তবে অন্য দেশের স্থানীয় নিয়োগ আইনের কারণে ছাঁটাই প্রক্রিয়ায় সময় লাগতে পারে বলেও জানিয়েছে কোম্পানিটি। এই ছাঁটাইয়ের পর গুগলের কোন বিভাগ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে তা জানা যায়নি।

অ্যালফাবেটের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই রয়টার্সকে বলেন, সাম্প্রতিক বছরগুলোতে আমাদের প্রতিষ্ঠান দ্রুত কর্মী সংখ্যা বাড়িয়েছে। যেসব সিদ্ধান্ত আমাদের এই অবস্থানে এনেছে, তার পুরো দায় আমি নিচ্ছি।

এর আগে, গুগলের প্রতিদ্বন্দ্বী মাইক্রোসফট করপোরেশন ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছিল।

অ্যালফাবেট ইতোমধ্যে ছাঁটাই হওয়া মার্কিন কর্মীদের ই-মেইল করেছে। ই-মেইলে বলা হয়েছে, স্থানীয় কর্মসংস্থান আইন ও অন্যান্য কারণে বাকি দেশের প্রক্রিয়া শেষ হতে আরও সময় লাগবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *