দেশে এইচআইভি রোগীর সংখ্যা ৯৭০৮ জন

দেশে এইচআইভি রোগীর সংখ্যা ৯৭০৮ জন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বর্তমানে দেশে শনাক্ত হওয়া এইচআইভি রোগীর সংখ্যা ৯৭০৮ জন এবং এখন পর্যন্ত এইচআইভিতে মারা গেছেন ১ হাজার ৮৯০ জন বলে জানিয়েছেন জাহিদ মালেক।

রোববার (২২ জানুয়ারি) সংরক্ষিত মহিলা আসনের সদস্য বেগম লুৎফুন নেসা খানের এক প্রশ্নের লিখিত উত্তরে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, বর্তমানে বাংলাদেশে এইচআইভি রোগীর সংখ্যা ৯৭০৮ জন, চিকিৎসাধীন ৬,০৭৫ জন এবং এযাবৎ মারা গেছেন ১,৮২০ জন।
এইচআইভি রোগীর চিকিৎসা ও পুনর্বাসনের জন্য নিম্নবর্ণিত পদক্ষেপ নেয়া হয়েছে। বর্তমানে ১১টি সরকারি হাসপাতাল থেকে এইচআইভি রোগীদের বিনামূল্যে ঔষধ সরবরাহ করা হচ্ছে। ২৩টি সরকারি হাসপাতালে বিনামূল্যে এইচআইভি পরীক্ষা করা হচ্ছে। ৮টি এনজিও প্রতিষ্ঠান থেকে ড্রাগ ইউজারদের বিনামূল্যে ঔষধ সরবরাহ করা হয়। সরকারি ও বেসরকারি মিলে ১৩৪টি ড্রপ-ইন-সেন্টার থেকে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীদের মধ্যে এইচআইভি প্রতিরোধমূলক সেবা দেয়া হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *