ইউরোপ-আমেরিকার মতো দেশকে উন্নত করা হবে : পরিবেশমন্ত্রী

ইউরোপ-আমেরিকার মতো দেশকে উন্নত করা হবে : পরিবেশমন্ত্রী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন নেতাকর্মীদের বলেছেন, উন্নয়নের এ বার্তা নিয়ে প্রতিটি ঘরে যেতে হবে। জনগণকে সঙ্গে নিয়ে দেশকে জাপান, অস্ট্রেলিয়া এবং ইউরোপ আমেরিকার মতো উন্নত দেশে পরিণত করা হবে।

শনিবার (১১ ফ্রেরুয়ারি) মৌলভীবাজারের বড়লেখায় বিএনপির সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপরাজনীতির বিরুদ্ধে বড়লেখা সদর ইউনিয়ন শাখা আয়োজিত আওয়ামী লীগের শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, দেশের চলমান উন্নয়ন ও অগ্রযাত্রাকে কোনো অবস্থাতেই বাধাগ্রস্ত করতে দেওয়া হবে না। কেউ উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চাইলে, আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ ঘরে বসে থাকবে না।

মো. শাহাব উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার বিশ্বে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। পদ্মা সেতু, মেট্রো রেল, ঘরে ঘরে বিদ্যুৎ, মাথা পিছু আয় বৃদ্ধি করে ২৮৪০ ডলার, কৃষকদের জন্য পর্যাপ্ত সার, আধুনিক যন্ত্রপাতি ইত্যাদির ব্যবস্থা করছে। অসহায় মানুষদের জন্য বিভিন্ন প্রকার ভাতার ব্যবস্থা করা হচ্ছে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *