তুরস্ক–সিরিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ২৯ হাজার ছাড়াল

তুরস্ক–সিরিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ২৯ হাজার ছাড়াল

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : তুরস্ক–সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের ছয় দিন পার হয়েছে। বিধ্বস্ত এলাকায় এখনো চলছে উদ্ধার তৎপরতা। ক্রমেই ধ্বংসস্তূপের মধ্যে আটকে পড়াদের বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছে। এ অবস্থায় ভূমিকম্পে নিহত ব্যক্তির সংখ্যা ২৯ হাজার ছাড়িয়েছে। খবর আল–জাজিরার

গত সোমবার ভোরে তুরস্ক ও সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় ভূমিকম্প আঘাত হানে। ৭ দশমিক ৮ মাত্রার এ ভূমিকম্পে এখন পর্যন্ত নিহত মানুষের মধ্যে বেশি বিপর্যস্ত তুরস্কে মারা গেছেন ২৪ হাজার ৬১৭ জন। আর সিরিয়ায় সাড়ে চার হাজার।

তীব্র ঠান্ডাসহ নানা প্রতিকূলতার মধ্যে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। এখনো অনেককেই ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করা হচ্ছে।

ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা ওই অঞ্চলে ১০০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ। ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কের কাহরামানমারাস প্রদেশ পরিদর্শন করে এই পর্যবেক্ষণ দিয়েছেন জাতিসংঘের জরুরি ত্রাণসহায়তার প্রধান মার্টিন গ্রিফিথস।

তিনি গতকাল বলেছেন, এই দুর্যোগের মাত্রা এবং তা মোকাবিলায় যে তৎপরতা নেওয়া হয়েছে, সেটা নজিরবিহীন। তিনি বলেছেন, ভূমিকম্পে দেশ দুটিতে মোট মৃত্যু বর্তমান সংখ্যার দ্বিগুণের বেশি হবে।

ধ্বংসস্তূপে চাপাপড়া ব্যক্তিদের জীবিত উদ্ধারে কাজ চলছে। জীবিত উদ্ধারের সম্ভাবনা ক্ষীণ হয়ে আসলে অপেক্ষায় স্বজনেরা।
মার্টিন গ্রিফিথস আরও বলেছেন, ‘আমার মনে হয়, কত মানুষের মৃত্যু হবে, তা এখনই নির্দিষ্ট করে বলা কঠিন। কারণ, ধ্বংসস্তূপগুলোতে এখনো খোঁজ চালিয়ে যেতে হবে। তবে আমি নিশ্চিত, মৃত্যুর সংখ্যাটা দ্বিগুণ বা এর চেয়ে বেশি হবে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *