বইমেলায় বোমা হামলার হুমকি দিয়ে চিঠি

বইমেলায় বোমা হামলার হুমকি দিয়ে চিঠি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : অমর একুশে বইমেলায় বোমা হামলার হুমকি দিয়ে বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদাকে চিঠি পাঠিয়েছে আনসার আল ইসলাম।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে এ বিষয়ে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করেন বাংলা একাডেমির নিরাপত্তা কর্মকর্তা জাহাঙ্গীর আলম।

ডায়েরিতে বলা হয়, বৃহস্পতিবার সকাল ১১টায় আনসার আল ইসলামের মাও. সাইফুল ইসলাম স্বাক্ষরিত বাংলা একাডেমির মহাপরিচালক বরাবর পাঠানো এক চিঠিতে অমর একুশে বইমেলায় বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। বিষয়টি আতঙ্কের।

জিডির সত্যতা নিশ্চিত করে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন বলেন, জিডি নম্বর ১৭০৪। ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাল ইউনিট (সিটিটিসি) জিডির তদন্ত করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *