শান্তিরক্ষা মিশনে যোগ দিতে ১৪০ পুলিশ সদস্যের মালি যাত্রা

শান্তিরক্ষা মিশনে যোগ দিতে ১৪০ পুলিশ সদস্যের মালি যাত্রা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনাইটেড নেশন মাল্টিডিমেনশনাল ইন্টিগ্রেটেড স্ট্যাবিলাইজেশন মিশন মালির (এমআইএনইউএসএমএ) দায়িত্ব পালনের লক্ষ্যে পশ্চিম আফ্রিকার দেশ মালির রাজধানী বামাকো এবং তিম্বুক্ত রিজিয়নের গুন্দামের উদ্দেশে যাত্র করেছে পুলিশের ১৪০ সদস্যের একটি দল।

শুক্রবার (৩ মার্চ) রাতে বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তারা। বিমানবন্দরে পুলিশ সদর দফতরের ওভারসিস অ্যান্ড ইউএন অপারেশনস উইংয়ের কর্মকর্তারা তাদের বিদায় জানান।

পুলিশ সদর দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিশনগামী সদস্যদের মধ্যে ডেপুটি কমান্ডার মু. জালাল উদ্দিন ফাহিমের নেতৃত্বে বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিট (বিএএনএফপিইউ)-১-এর নবম রোটেশনের ৭০ জন এবং ডেপুটি কমান্ডার মোহাম্মদ আনোয়ার হোসেনের নেতৃত্বে বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিট (বিএএনএফপিইউ)-২-এর পঞ্চম রোটেশনের ৭০ জন পুলিশ সদস্য রয়েছেন।

এর আগে গত ১৭ ফেব্রুয়ারি কন্টিনজেন্ট দুটির অগ্রগামী দলের ১৪০ সদস্য মিশন এলাকায় যান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৩ সাল থেকে বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিট (বিএএনএফপিইউ)-১-এর পুলিশ সদস্যরা জাতিসংঘ শান্তিরক্ষা মিশন মালির বামাকোতে পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন। ২০১৭ সাল থেকে বিএএনএফপিইউ-২, এমআইএনইউএসএমএ, মালি ইউনিটটি মালির উত্তরভাগের সাহারা মরুভূমির বুকে তিম্বুক্ত রিজিয়নের গুন্দাম এলাকায় অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *