আনচেলত্তিকে কোচ হিসেবে নিয়োগ দিল নাপোলি

আনচেলত্তিকে কোচ হিসেবে নিয়োগ দিল নাপোলি

 

 

 

ক্রীড়া ডেস্ক : কার্লো আনচেলত্তিকে দলের নতুন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে সিরি-আ জায়ান্ট নাপোলি। তিন বছরের চুক্তিতে আনচেলত্তি মরিজিও সারির স্থলাভিষিক্ত হয়েছেন। মৌসুম শেষে সারি নাপোলি ছেড়ে চেলসিতে পাড়ি জমাচ্ছেন, এই ধরনের ইঙ্গিতে ক্লাব সভাপতি অরেলিও ডি লরেনটিস জানিয়েছিলেন ভবিষ্যৎ নিয়ে কোচের কমিটমেন্টের অভাব দেখা দিলে তাকে না রাখাই ভাল।

ক্লাবের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘অত্যন্ত আনন্দের সাথে নাপোলি জানাচ্ছে যে কোচ কার্লো আনচেত্তির সাথে আমাদের সমঝোতা হয়েছে। আগামী ২০১৮-১৯ সাল থেকে তিন বছরের জন্য আনচেলত্তি মূল দলের দায়িত্ব পালন করবেন।

এবারের মৌসুমে ক্লাব রেকর্ড ৯১ পয়েন্ট সংগ্রহ করলেও সিরি-আ শিরোপা পেয়েছে জুভেন্টাস। ইতালিতে জুভেন্টাসের আধিপত্য খর্ব করাই হবে আনচেলত্তির মূল চ্যালেঞ্জ। মাসিমিলিয়ানো আলেগ্রির অধীনে জুভেন্টাস টানা ৪ মৌসুমে লীগ শিরোপা লাভ করেছে। সেপ্টেম্বরে বায়ার্ন মিউনিখ থেকে বরখাস্তের পরে এতদিন পর্যন্ত কোন ক্লাবে যোগ দেননি বায়ার্ন ও পিএসজির সাবেক এই কোচ।

এদিকে সারিকে নিয়ে চেলসিতে যোগ দেবার জোড় গুজব রয়েছে। একমাত্র কোচ হিসেবে তিনবার চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা দখলের কৃতিত্ব দেখিয়েছেন আনচেলত্তি। তার সাথে অবশ্য লিভারপুলের বব পেইসলিও রয়েছে।

দীর্ঘ বিরতির পরে আবারো ইতালিয়ান ফুটবলে ফিরে এসেছেন আনচেলত্তি। চলতি মাসের শুরুতে জাতীয় দলের কোচের শূন্য পদটিতেও তার যোগ দেবার কথা ছিল। রোমার খেলোয়াড় হিসেবে প্রথম সিরি-আ শিরোপা জয় করেন ৫৮ বছর বয়সী আনচেলত্তি। এরপর ২০০৩-০৪ সালে এসি মিলানের কোচ হিসেবে লিগ শিরোপা পান। এই ক্লাবের হয়ে দুটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাও জয় করেছেন। ২০১২-১৩ মৌসুমে পিএসজির হয়ে লীগ ওয়ানের শিরোপা জয়ের আগে ইংলিশ ফুটবলে চেলসির হয়ে দুইবার প্রিমিয়ার লীগের শিরোপা অর্জণ করেছেন। রিয়াল মাদ্রিদে অবশ্য তার ক্যারিয়ার ততটা সফল ছিল না। যে কারনে তাকে ক্লাব ছাড়তে হয়েছিল। তবে ক্যারিয়ারের চতুর্থ লীগ হিসেবে বুন্দেসলিগাও তার ঝুলিতে আছে। বাসস।

______________

patheo24,/105/sl

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *