সৌদি পৌঁছেছেন ২৯ হাজার ৫৯৫ হজযাত্রী

সৌদি পৌঁছেছেন ২৯ হাজার ৫৯৫ হজযাত্রী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব পৌঁছেছেন ২৯ হাজার ৫৯৫ জন হজযাত্রী। সোমবার (২৯ মে) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্পডেস্কের বুলেটিন থেকে এ তথ্য জানা যায়।

এতে জানানো হয়, সোমবার পর্যন্ত ২৯ হাজার ৫৯৫ হজযাত্রী সৌদি পৌঁছেছেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় সৌদি পৌঁছেছেন চার হাজার ৫৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ২৫ হাজার ৩১ জন।

চলতি বছর ২১ মে হজের প্রথম ফ্লাইট শুরু হয়। হজে যাওয়ার শেষ ফ্লাইট ২২ জুন। অন্যদিকে, হজ পালন শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে ২ জুলাই। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে ২ আগস্ট।

এদিকে হজের খরচ অস্বাভাবিক বেড়ে যাওয়ায় ৯ দফা সময় বাড়িয়েও কোটা পূরণ করতে পারেনি বাংলাদেশ। সবশেষ প্রায় পাঁচ হাজার কোটা সৌদি সরকারকে ফেরত দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *