৩ দিনের মধ্যে বেসরকারি হজযাত্রীদের ভিসা করানোর নির্দেশ

৩ দিনের মধ্যে বেসরকারি হজযাত্রীদের ভিসা করানোর নির্দেশ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সময় শেষ হয়ে আসলেও বেসরকারি ৫১ শতাংশ হজযাত্রীর ভিসা করা হয়েছে। এ পরিস্থিতিতে আগামী তিনদিনের মধ‌্যে হজ এজেন্সিগুলোকে হজযাত্রীদের ভিসা সম্পন্ন করার নির্দেশ দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

আজ বুধবার (৩১ মে) হজযাত্রীদের ভিসাকরণ সংক্রান্ত অতীব জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিটি সংশ্লিষ্ট সবার কাছে পাঠানো হয়েছে।

ধর্ম মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, অত্যন্ত উদ্বেগের সঙ্গে জানানো যাচ্ছে যে, সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের ভিসা শতভাগ সম্পন্ন হলেও বেসরকারি এজেন্সিগুলোর হজযাত্রীদের ভিসা করার হার ৫১ দশমিক ১ শতাংশ বলে রাজকীয় সৌদি সরকারের হজ ও ওমরাহ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। এ নিয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, রাজকীয় সৌদি দূতাবাস ও হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং সংশ্লিষ্ট সব এজেন্সিকে দ্রুততম সময়ে সম্মানিত হজযাত্রীদের জন্য ভিসা করতে বারবার তাগিদ দিয়েছে।

হজ ব্যবস্থাপনা একটি সময়াবদ্ধ বিষয় এবং এক্ষেত্রে এজেন্সিগুলোর একান্ত সহযোগিতা ও ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন ২০২১’ এবং এর অধীন প্রণীত ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিধিমালা, ২০২২’-এর প্রতি সম্মান প্রদর্শন করা আব্যশক বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

এ অবস্থায় হজ এজেন্সিগুলোকে আগামী তিনদিনের মধ্যে হজযাত্রীদের ভিসা সম্পন্ন করার নির্দেশ দিয়ে বলা হয়, সৌদি আরব সূত্রে জানা যায় অতি দ্রুত ভিসা লজমেন্ট প্রক্রিয়া শেষ হয়ে যাবে। নির্ধারিত সময়ের মধ্যে ভিসা করতে ব্যর্থ এজেন্সির বিরুদ্ধে হজ ব্যবস্থাপনায় প্রতিবন্ধকতা সৃষ্টির কারণে হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *