হজের সর্ববৃহৎ কর্মপরিকল্পনা ঘোষণা

হজের সর্ববৃহৎ কর্মপরিকল্পনা ঘোষণা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনার পর সর্ববৃহৎ হজের কর্মপরিকল্পনা ঘোষিত হয়েছে। বৃহস্পতিবার (১ জুন) এই পরিকল্পনার উদ্বোধন করেন মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের পরিচালনা পর্ষদের প্রধান শায়খ ড. আবদুর রহমান আল-সুদাইস।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. তাওফিক বিন ফাওজান আল-রবিয়াহ।

শায়খ ড. আবদুর রহমান আল-সুদাইস বলেন, ‘জেনারেল প্রেসিডেন্সি এবার হজ মৌসুমের সর্ববৃহৎ কর্মপরিকল্পনা ঘোষণা করেছে।

করোনা মহামারির সমাপ্তি ও হজযাত্রীদের স্বাভাবিক অংশগ্রহণের ঘোষণার পর সমন্বিত ব্যবস্থায় সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করতে কাজ করছে সৌদি কর্তৃপক্ষ। ভিশন ২০৩০-এর সঙ্গে মিল রেখে অতীতের সাফল্য ও অভিজ্ঞতার আলোকে সৌদি সরকারের ২০২৪ সালের কৌশলগত লক্ষ্য বাস্তবায়নে এবারের কর্মপরিকল্পনাটি প্রস্তুত করা হয়।’

পবিত্র মসজিদুল হারামের প্রধান ইমাম বলেন, ১৪ হাজার কর্মীর পাশাপাশি এবার জেনারেল প্রেসিডেন্সির আওতায় হজের মৌসুমে আট হাজারের বেশি স্বেচ্ছাসেবী কাজ করবে। তারা পবিত্র দুই মসজিদের ১০টি ক্ষেত্রে দুই লাখের বেশি কর্মঘণ্টা সেবায় নিয়োজিত থাকবে।

মক্কা ও মদিনায় হজযাত্রীদের ধর্মীয় ও আধ্যাত্মিক ভ্রমণের অভিজ্ঞতা সমৃদ্ধ করতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। জেনারেল প্রেসিডেন্সির আওতায় ৪৯টি স্টেশনের মাধ্যমে বিশ্বের ৫১ ভাষায় হজযাত্রীদের অনুবাদসেবা দেওয়া হবে। তা ছাড়া মসজিদে থাকবে কোরআন পাঠ, মুখস্থ ও শিক্ষাবিষয়ক প্রগ্রামের ব্যবস্থা। সৌদির শীর্ষ আলেমদের তত্ত্বাবধানে পরিচালিত ৩৫ হাজার ঘণ্টার প্রগ্রাম ১০ ভাষায় সরাসরি সম্প্রচার করা হবে।

সূত্র : আরব নিউজ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *