সৌদি পৌঁছেছেন ৫৭ হাজার ১২৭ জন হজযাত্রী

সৌদি পৌঁছেছেন ৫৭ হাজার ১২৭ জন হজযাত্রী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : এবছর পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব পৌঁছেছেন বাংলাদেশের ৫৭ হাজার ১২৭ জন হজযাত্রী। যার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৯৩৫০ জন এবং আর বেসরকারিভাবে গেছেন ৪৭ হাজার ৭৭৭ জন।

সোমবার (৫ জুন) মধ্যরাতে হজযাত্রী বহনকারী এয়ারলাইরনস, সিভিল অ্যাভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, হজ অফিসের বরাত দিয়ে হজ পোর্টালে এ তথ্য জানানো হয়েছে।

সোমবার রাতে বাংলাদেশ হজ অফিস মক্কার কনফারেন্স কক্ষে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ) এবং প্রশাসনিক দলের দলনেতা মো. মতিউল ইসলামের সভাপতিত্বে হজ প্রশাসনিক দলের নিয়মিত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় অন্যান্যের মধ্যে কাউন্সিলর (হজ) মো. জহিরুল ইসলাম, কনসাল (হজ) মোহাম্মদ আসলাম উদ্দিন, প্রশাসনিক দলের সদস্যবৃন্দ, চিকিৎসক এবং আইটি দলের দলনেতাসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *