এবার হজে যাচ্ছেন ১৬০টিরও বেশি দেশের মানুষ

এবার হজে যাচ্ছেন ১৬০টিরও বেশি দেশের মানুষ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় তার অফিসিয়াল ওয়েব সাইটে জানিয়েছে, এবার হজে যাচ্ছেন ১৬০টিরও বেশি দেশের মানুষ।

আজ বুধবার (২১ জুন) এক ভিডিও বার্তায় হজ ও ওমরাহ মন্ত্রী ডা. তৌফিক আল-রাবিয়্যাহ এ কথা জানান। তিনি বলেন, আমরা ১৬০টি দেশের ২০ লাখের বেশি হজযাত্রীকে আমন্ত্রণ জানানোর প্রস্তুতি নিয়েছি। পবিত্র স্থানগুলোতে যাতায়াত ব্যবস্থা সম্পর্কে অবহিত করে বলেন, তিনটি পবিত্র স্থান একটি সমন্বিত পরিবহন ব্যবস্থার সঙ্গে যুক্ত করা হয়েছে এবার। এতে করে হজযাত্রা আরো সহজ হবে বলে বিশ্বাস করি আমি।

এদিকে হজ ফ্লাইট নিয়ে যে শঙ্কা তৈরি হয়েছিল বাংলাদেশে। এখন আর তা নেই। অতিরিক্ত ফ্লাইটের জন্য সৌদি আরবের অনুমোদন পাওয়া গেছে। ফলে বৃহস্পতিবারের (২২ জুন) মধ্যে অবশিষ্ট হজযাত্রীরা সৌদি আরবে পৌঁছে যাবেন। ধর্মবিষয়ক মন্ত্রণালয় ও হজ এজেন্সিগুলোর সমন্বিত সংগঠন ‘হাব’ সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

জানা যায়, হজ এজেন্সিগুলো সময় মতো বাড়ি ভাড়া ও ভিসা না করায় অনেকগুলো হজ ফ্লাইট বাতিল হয়ে যায়। ফলে সময়মতো হজযাত্রীদের সৌদি পৌঁছানো নিয়ে শঙ্কা তৈরি হয়। ২০ জুন রাত পর্যন্ত সৌদি আরবে পৌঁছেন ১ লাখ ৭ হাজার ১০২ জন হজযাত্রী। বৃহস্পতিবার (২২ জুন) শেষ হচ্ছে হজযাত্রীদের সৌদি আরবে পৌঁছানোর ফ্লাইট। তবে ধর্মবিষয়ক মন্ত্রণালয় ও হজ এজেন্সিগুলোর সংগঠন হাব জানিয়েছে, অতিরিক্ত ফ্লাইট শিডিউল পাওয়া গিয়েছে। ২২ জুনের মধ্যে বাকি ১৫ হাজার ৪৫৬ জন হজযাত্রীর সৌদি আরবে পৌঁছানো সম্ভব হবে।

হজ অনুষ্ঠিত হবে ২৭ জুন। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২০ জুন) রাত পর্যন্ত সৌদি আরবে গিয়েছেন একলাখ ৭ হাজার ১০২ জন হজযাত্রী। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনার ৯ হাজার ৭৯৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার ৯৭ হাজার ৩০৪ জন হজযাত্রী সোদি আরেবে গেছেন। এ পর্যন্ত ইস্যুকৃত ভিসার সংখ্যা এক লাখ ২৩ হাজার ১৫০টি। এবার সৌদি আরবে এ পর্যন্ত ২৩ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। এরমধ্যে পুরুষ ২০ জন এবং নারী ৩ জন। হজ কার্যক্রমে অংশগ্রহণ করেছে ৬০৩টি হজ এজেন্সি।

হজ এজেন্সি অ্যাসোসিয়েশনের বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম বলেন, ‘হজ ফ্লাইট নিয়ে যে শঙ্কা ছিল, সেটি এখন আর নেই। প্রত্যেক হজযাত্রী সৌদি যেতে পারবেন।’

সব চেয়ে বেশি ক্যাপাসিটি লস হয়ছে বিমানের। এ বছর ৬১ হাজার ১১১ জন হজযাত্রীকে সৌদি আরবে পৌঁছানোর দায়িত্ব বিমানের। এ পর্যন্ত মোট ৫৭ হাজার ৫০০ হজযাত্রীকে পবিত্র নগরীতে পৌঁছে দিয়েছে বিমান। হজযাত্রী না পাওয়া ও ফ্লাইট বাতিল হওয়ার কারণে ক্যাপাসিটি লস কমাতে বাণিজ্যিক ফ্লাইটেরও হজযাত্রী বহন করছে বিমান। একইসঙ্গে ৭টি অতিরিক্ত ফ্লাইটের অনুমতিও পেয়েছে বিমান।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার বলেন, ‘হজ ফ্লাইট নিয়ে আর কোনও শঙ্কা নেই। যতটুকু ক্যাপাসিটি লস হয়েছে, তা কভার করতে অতিরিক্ত ফ্লাইটের জন্য সৌদি আরবের অনুমোদন পাওয়া গেছে। ফলে বাংলাদেশে থেকে হজ ফ্লাইটের কারণে কারও সৌদি যেতে সমস্যা নেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *