ঈদে কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস বন্ধ!

ঈদে কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস বন্ধ!

নিজস্ব প্রতিবেদক :  আস্নন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৫ জুন থেকে ১৮ জুন পর্যন্ত চার দিন কলকাতা-ঢাকা-কলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেস বন্ধ থাকবে। সোমবার ভারতীয় পূর্ব-রেলের প্রধান জনসংযোগ দপ্তর থেকে প্রেরিতে এক ই-মেইল বার্তায় এই তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৩১০৭/১৩১০৮ এবং ১৩১০৯/১৩১১০ কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস ১৫ জুন থেকে ১৮ জুন তারিখে চলবে না। একইভাবে ঢাকা থেকে ১৩০৭/১৩০৮ মৈত্রী এক্সপ্রেসটি ১৬ এবং ১৮ তারিখ ঢাকা থেকে কলকাতার উদ্দেশে ছাড়বে না। এর পরের নির্ধারিত সূচি অনুযায়ী দুই দেশের মধ্যে যাত্রীবাহী আন্তর্জাতিক এই ট্রেন সার্ভিস অব্যাহতভাবে চলবে।

 

_Patheo/106/sl

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *