খুলনায় তরুণ আলেমদের উদ্যোগে পথ ইফতার

খুলনায় তরুণ আলেমদের উদ্যোগে পথ ইফতার

খুলনা প্রতিনিধি : দেশের তৃতীয় বৃহত্তম নগরী খুলনার তরুণ আলেমদের উদ্যোগে মঙ্গলবার পথিকদের ইফতার করানো হয়। দক্ষিণবঙ্গের বিশিষ্ট হাফেজ কবির উসাইনের তত্ত্বাবধানে তরুণ আলেম মুজাহিদুল ইসলাম, আবু বকর সিদ্দীক, ওমর ফারুক, হুসাইন আহমদ প্রমুখ পথইফতারের আয়োজন করে।
রমজানে রোজাদারকে ইফতার করানোর বহু ফজিলত উল্লেখ করে মাওলানা ওমর বলেন, বর্তমানে অনেকেই নানা কারণে ইফতারের আগে বাসায় পৌঁছতে পারে না। ফলে পথেই তাদের ইফতারের সময় হয়ে যায়। আর আমাদের সমাজে পথচারীদের জন্য কোন ইফতারের ব্যবস্থা থাকে না তাই আমরা খুলনার নবীন উলামায়ে সিদ্ধনাত নিয়েছি যে আমরা একদিন পথচারীদের ইফতার করাবো সেই মোতাবেক এই আয়োজনটি করা হয়েছে। উল্লেখ্য খুলনার নবীন উলামায়ে কেরাম বরাবরই সমাজ সেবায় অগ্রণীভূমিকা পালন করে আসছে। সমাজের নানা ইস্যুতে তারা জাতীর খেদমতে নতুন নতুন উদ্যোগ গ্রহণ করে থাকে। যা সাধারণ মানুষের মাঝে উলামায়ে কেরামের প্রতি একটি ইতিবাচক ধারণা তৈরি করতে সহায়ক ভূমিকা পালণ করছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *