ছাত্র না পাওয়ার কারণে ২০২ টি আলিয়া মাদরাসা বন্ধ ঘোষণা

ছাত্র না পাওয়ার কারণে ২০২ টি আলিয়া মাদরাসা বন্ধ ঘোষণা

পাথেয় ডেক্স : পরপর ২ বছর কোনো শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ না নেয়ায় দেশের ২০২টি মাদ্রাসা বন্ধ করে দেয়া হয়েছে। বুধবার মাদ্রাসা শিক্ষা বোর্ড এ সংক্রান্ত আদেশ জারি করেছে। এসব মাদ্রাসায় চলতি বছর থেকে দাখিল স্তরে কোনো শিক্ষা কার্যক্রম চালাতে পারবে না।

এছাড়া চলতি বছরের দাখিল পরীক্ষায় কোনো শিক্ষার্থী উত্তীর্ণ বা পাস করতে না পারায় ৯৬টি মাদ্রাসাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। নোটিশের জবাব পাওয়ার পরই তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে ।

বিষয়টি নিশ্চিত করে মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক একেএম ছায়েফউল্লা বলেন, এসব মাদ্রাসায় দীর্ঘদিন ধরে শিক্ষা কার্যক্রম নেই বললেই চলে।

কারণ তাদের কোনো শিক্ষার্থী গত কয়েক বছর পাবলিক পরীক্ষায় অংশ নিচ্ছে না। এসব প্রতিষ্ঠানের সঙ্গে বোর্ডেরও কোনো যোগাযোগ নেই। শিক্ষার্থীরা বোর্ডের পাবলিক পরীক্ষার জন্য আবেদন বা ফরমও পূরণ করছে না। এ প্রতিষ্ঠানগুলোকে কারণ জানাতে নোটিশ দেয়া হয়েছিল। তিনি বলেন, অনেকেই কারণ দর্শানোর জবাবও দেননি।

যারা দিয়েছেন তাদের জবাবও সন্তোষজনক নয়। বুধবার বিকালে মাদ্রাসা বোর্ডের নিজস্ব ওয়েবসাইটে ২০২টি মাদ্রাসা বন্ধের ব্যাপারে একটি নোটিশও দেয়া হয়েছে। এতে বলা হয়, ২০১৭ ও ২০১৮ সালের দাখিল পাবলিক পরীক্ষায় কোনো শিক্ষার্থী অংশগ্রহণ করেনি।

এর কারণ জানতে চেয়ে এসব মাদ্রাসা প্রধানকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হলে অনেকেই এর জবাব দেয়নি, আর যারা জবাব দিয়েছে তাতে বোর্ড সন্তুষ্ট হতে পারেনি।

এ কারণে এসব মাদ্রাসার অনুমতি ও একাডেমিক স্বীকৃতি বাতিলসহ অনলাইনে পাসওয়ার্ড, মাদ্রাসা কোড নম্বর ও ইআইআইএন নম্বর বন্ধ করে দেয়া হল। মাদ্রাসা বোর্ড সূত্রে জানা গেছে, বন্ধ হওয়া মাদ্রাসার মধ্যে বাগেরহাটে ৪টি, বরগুনায় ৫টি, বরিশালে ২টি, ভোলায় ৬টি, বগুড়ায় ৪টি, বাহ্মণবাড়িয়ায় ১টি, চাঁদপুরে ১টি, চাঁপাইনাববগঞ্জে ২টি, চট্টগ্রামে ১টি, কুমিল্লায় ৩টি, দিনাজপুরে ১৯টি, গাইবান্ধায় ১২টি, যশোরে ৫টি, ঝিনাইদহে ১টি, জয়পুরহাটে ২টি, খাগড়াছড়ি ১টি, খুলনায় ৪টি, কিশোরগঞ্জে ১টি, কুড়িগ্রামে ১টি, কুষ্টিয়ায় ৩টি, লালমনিরহাটে ৫টি, মেহেরপুরে ১টি, ময়মনসিংহে ৪টি, নওগাঁয় ১টি, নাটোরে ১১টি, নড়াইলে ১টি, নেত্রকোনায় ১টি, নীলফামারী ৩টি, নোয়াখালী ১টি, পাবনা জেলায় ৫টি, পঞ্চগড়ে ৭টি, পটুয়াখালীতে ৭টি, রাজবাড়িতে ২টি, রাজশাহীতে ১১টি, রংপুরে ৯টি, সাতক্ষীরায় ৫টি, সিরাজগঞ্জে ১০টি, সিলেটে ১টি, ঠাকুরগাঁওয়ে ২৬টি। এছাড়া এ বছর দাখিল পরীক্ষায় মাদ্রাসা বোর্ডের শতভাগ ফেল করা ৯৬টি প্রতিষ্ঠানকে ১৩ মে শোকজ নোটিশ ইস্যু করা হয়েছে।

২৩ মের মধ্যে তাদের কাছে এর জবাব চাওয়া হয়েছিল। এ পর্যন্ত প্রায় সবক’টি প্রতিষ্ঠান এর জবাব দিয়েছে। বোর্ড সূত্রে জানা গেছে, এসব জবাবের যাচাই-বাছাই চলছে। জবাব সন্তোষজনক না হলে তাদের বিরুদ্ধেও একই ব্যবস্থা নেয়া হবে।

– pathe0/106/sb

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *