প্রিন্স জর্জকে হত্যাচেষ্টায় অভিযুক্ত আইএস সমর্থক

প্রিন্স জর্জকে হত্যাচেষ্টায় অভিযুক্ত আইএস সমর্থক

ওয়ার্ল্ড ডেস্ক : ব্রিটিশ যুবরাজ প্রিন্স উইলিয়ামের বড় ছেলে প্রিন্স জর্জকে হত্যাচেষ্টার অভিযোগে অভিযুক্ত হয়েছেন দেশটির নাগরিক।
নিজেকে তিনি জঙ্গিগোষ্ঠী আইএসের সমর্থক বলে স্বীকার করেছেন। একইসঙ্গে কয়েক সন্ত্রাসমূলক কর্মকাণ্ডের কথা স্বীকার করেছেন তিনি। উলউইচ ক্রাউন কোর্টে বৃহস্পতিবার এক শুনানিকালে ব্রিটেনের ল্যাঙ্কাশায়ারের নেলসনের লিওনার্দ স্ট্রিটের বাসিন্দা হুসনাইন রশিদ এ স্বীকারোক্তি দেন।

আগামী ২৮ জুন একই কোর্টে তার দণ্ড ঘোষণা করা হবে। খবর বিবিসির। গত বছরের ১৩ অক্টোবর রশিদ চার বছর বয়সী প্রিন্স জর্জকে হত্যার জন্য পরিকল্পনা আঁটেন। এ জন্য তিনি একটি টেলিগ্রাম ব্যবহার করে নিজের সমর্থকদেরকে নির্দেশ দেন।

প্রিন্স জর্জ এর এক মাস আগে দক্ষিণ-পশ্চিম লন্ডনের থমাস ব্যাপারসি স্কুলে যাওয়া শুরু করে। আইনজীবীরা বলেন, টেলিগ্রামে জর্জের একটি ছবি পোস্ট করে রশিদ তাকে হত্যার জন্য সহযোদ্ধাদের নির্দেশ দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *