বিশ্বের তৃতীয় দূষিত বায়ুর শহর ঢাকা

বিশ্বের তৃতীয় দূষিত বায়ুর শহর ঢাকা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: “অস্বাস্থ্যকর” বাতাসের মান নিয়ে বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় তৃতীয় স্থানে আছে ঢাকা। বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল ৮টা ৫৩ মিনিটে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১৭৯।

পাকিস্তানের লাহোর এবং ভারতের দিল্লি যথাক্রমে ২৬০ এবং ২৩৫ একিউআই স্কোর নিয়ে প্রথম এবং দ্বিতীয় স্থানে রয়েছে।

১৫১ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে “অস্বাস্থ্যকর” বলে মনে করা হয়।

এছাড়া, ২০১ থেকে ৩০০ একিউআই স্কোরকে “খুব অস্বাস্থ্যকর” এবং ৩০১ থেকে ৪০০ একিউআই স্কোরকে “ঝুঁকিপূর্ণ” হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। সেগুলো হলো- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।

দীর্ঘদিন ধরে বায়ুদূষণে ভুগছে ঢাকা। এর বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়।

২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ঢাকার বায়ু দূষণের তিনটি প্রধান উৎস হলো- ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *