৬ জুন বুধবার থেকে বায়তুল মুকাররমে কিয়ামুল লাইল শুরু

৬ জুন বুধবার থেকে বায়তুল মুকাররমে কিয়ামুল লাইল শুরু

পাথেয় ডেস্ক : পবিত্র রমজান মাস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মুকাররম জাতীয় মসজিদে ৬ জুন বুধবার থেকে ১২ জুন (২০ রমজান দিবাগত রাত থেকে ২৬ রমজান) পর্যন্ত সপ্তাহব্যাপী প্রতি রাত ১২টা থেকে রাত ৩টার মধ্যে কিয়ামুল লাইল নামায আদায় করা হবে।

এই ৭দিনে কিয়ামুল লাইল নামাজে তিলাওয়াতের মাধ্যমে পবিত্র কুরআন শরীফ এক খতম সম্পন্ন করা হবে। হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে কিয়ামুল লাইল বা রাত্রিকালীন এই নামাজকে অত্যধিক গুরুত্ব দিয়েছেন। তিনি অন্য যেকোনো মাসের তুলনায় এ মাসে বেশি কিয়ামুল লাইল করেছেন। কিয়ামুল লাইলের বিনিময়ে গুণাহ মাফের নিশ্চয়তা দেওয়া হয়েছে।

আগ্রহী মুসল্লিগণকে কিয়ামুল লাইল নামাজে অংশগ্রহণ করার জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

 

patheo/106

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *