গাজায় হামলার প্রতিবাদে কানাডায় বিক্ষোভ

গাজায় হামলার প্রতিবাদে কানাডায় বিক্ষোভ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: গাজায় একটি হাসপাতালে ইসরায়েলি বোমা হামলায় পাঁচ শতাধিক ফিলিস্তিনির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কানাডার টরন্টোর ডাউনটাউনে কয়েক শত ফিলিস্তিনি রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন।

বুধবার এই বিক্ষোভকালে রাস্তায় যানচলাচল বন্ধ হয়ে যায়। বিপুল সংখ্যক পুলিশ অবস্থান নেয়। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

কানাডার ক্ষমতাসীন লিবারেল পার্টির তিনজন এমপি দাবি করেছেন, গাজায় হামলা বন্ধের দাবি করায় তাদের হুমকি দেওয়া হয়েছে। তারা নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।

এদিকে, কানাডার ইউনিভার্সিটি অব টরন্টোতে ইসরায়েল ও ফিলিস্তিনি শিক্ষার্থীদের পাল্টাপাল্টি সমাবেশ হয়েছে। উভয় পক্ষই সহিংসতা ও যুদ্ধ বন্ধের দাবি জানিয়েছে।

উল্লেখ্য, বহু সংস্কৃতির দেশ কানাডায় ইসরায়েল ও ফিলিস্তিনিদের অনেকেই কানাডিয়ান নাগরিক। ইসরায়েল ও ফিলিস্তিনের কিছু মানুষ একসঙ্গে মানুষ হত্যার প্রতিবাদ জানিয়েছে। তারা ইসরায়েলে হামাসের হত্যাযজ্ঞের প্রতিবাদ জানিয়েছে, গাজায় মানুষ হত্যার প্রতিবাদও জানিয়েছে।

কানাডা থেকে প্রকাশিত ‘নতুন দেশ’ পত্রিকার প্রধান সম্পাদক শওগাত আলী সাগর সমকালকে বলেন, আমাদেরকে এই বর্বরতার, পৈশাচিকতার প্রতিবাদ অব্যাহত রাখতে হবে। আশা করি কানাডার সকল রাজনীতিবিদ পৈশাচিকতার বিরুদ্ধে দাঁড়াবেন, হত্যাযজ্ঞের বিরুদ্ধে দাঁড়াবেন, যুদ্ধ বন্ধের পক্ষে দাঁড়াবেন, বিশ্বজুড়ে শান্তির পক্ষে দাঁড়াবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *