দেশীয় অস্ত্রসহ ৬ ছিনতাইকারী গ্রেফতার

দেশীয় অস্ত্রসহ ৬ ছিনতাইকারী গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার টাইগারপাস এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ ছয় ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।বৃহস্পতিবার (৭ জুন) ভোর সোয়া চারটায় ওই এলাকার  পলোগ্রাউন্ড রেলওয়ে কলোনির সামনের থেকে তাদের গ্রেফতার করা হয়। কোতোয়ালি থানার উপ-পরিদর্শক শামীম রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তাদের কাছ থেকে একটি দেশি বন্দুক, ২টি কার্তুজ ও দুটি ছুরি উদ্ধার করা হয় বলে তিনি জানান।

গ্রেফতার ছয়জন হলেন, ইব্রাহিম খলিলুল্লাহ (২৪) শহিদুল ইসলাম জিসান (২৩), মোহাম্মদ খোকন (২২), রবিউল হোসেন মামুন (২২), লায়েক হোসেন হৃদয় (২০),ও মোহাম্মদ জুনায়েদ (২০)।

শামীম রহমান বলেন,‘পলোগ্রাউন্ড এলাকায় ১০-১২ জন ছিনতাইকারী অবস্থান করছে এমন সংবাদ পেয়ে আমরা সেখানে অভিযান চালাই। এসময় পুলিশের অবস্থান টের পেয়ে ছিনতাইকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আমরা তাদের ধাওয়া দিয়ে ছয় জনকে আটক করা হয়।

তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে আসামিরা জানিয়েছে, ঘরমুখী ট্রেনের যাত্রীদের কাছ থেকে মূল্যবান মালামাল ছিনিয়ে নেওয়াসহ ডাকাতি করার জন্য তারা সেখানে জড়ো হয়েছিল। তাদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

 

-patheo24/106

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *