লিবিয়ার পশ্চিম উপকূল থেকে ১৫২ অবৈধ অভিবাসী উদ্ধার করেছে নৌবাহিনী

লিবিয়ার পশ্চিম উপকূল থেকে ১৫২ অবৈধ অভিবাসী উদ্ধার করেছে নৌবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক : লিবিয়ার পশ্চিম উপকূলে দুটি রবারের নৌকা থেকে ১৫০ জনের বেশি অবৈধ অভিবাসী উদ্ধার করেছে দেশটির নৌবাহিনীর সদস্যরা। নৌবাহিনীর এক মুখপাত্র একথা জানিয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা সিনহুয়া।

নৌবাহিনীর মুখপাত্র আয়ুব কাশেম বলেন, কোস্টগার্ডের একটি টহল জাহাজ রাবার বোট থেকে ১৫২ শরণার্থীকে উদ্ধার করেছে। নৌকাটি প্রায় ডুবে যাচ্ছিল। এরা সকলেই আফ্রিকার নাগরিক।

কাশেম বলেন, প্রথম নৌকাটি রাজধানী ত্রিপলির পশ্চিমে অবস্থিত নগরী জুয়ারার উপকূলের ২০ মাইল দূর থেকে উদ্ধার করা হয়। দ্বিতীয় নৌকাটি ত্রিপলির পূর্বে গারাবুলি নগরীর ২০ মাইল দূর থেকে উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, দ্বিতীয় নৌকাটি প্রায় ডুবে যাচ্ছিল। লিবিয়ার একটি তেলবাহী জাহাজের সহায়তায় এটি রক্ষা পায়। পরে কোস্টগার্ডের জাহাজ আসে।

_______

patheo24/105

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *