সার্বিয়াকে হারিয়ে শেষ ষোলোর আশা বাঁচিয়ে রাখলো সুইজারল্যান্ড

সার্বিয়াকে হারিয়ে শেষ ষোলোর আশা বাঁচিয়ে রাখলো সুইজারল্যান্ড

স্পোর্টস ডেস্ক : শুরুতে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত বিশ্বকাপ ফুটবলের ২৬তম ম্যাচে সার্বিয়াকে হারালো সুইজারল্যান্ড। গতরাতে ‘ই’ গ্রুপের ম্যাচে সুইজারল্যান্ড ২-১ গোলে হারায় সার্বিয়াকে। এই জয়ে শেষ ষোলোতে যাবার আশা বাঁচিয়ে রাখলো সুইজারল্যান্ড। হারলেও শেষ ষোলোতে যাওয়া পথ বন্ধ হয়ে যায়নি সার্বিয়ারও। কারন ২ খেলায় ৩ পয়েন্ট রয়েছে তাদের। সমানসংখ্যক ম্যাচে ৪ করে পয়েন্ট ব্রাজিল ও সুইজারল্যান্ডের। তাই এই গ্রুপ থেকে ব্রাজিল, সুইজারল্যান্ড ও সার্বিয়ার শেষ ষোলোতে যাবার পথ খোলা থাকলো এখনো।

এই গ্রুপের প্রথম মাচে কোস্টা রিকাকে ১-০ গোলে হারায় সার্বিয়া। ব্রাজিল ও সুইজারল্যান্ডের অন্য ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। তাই সুইজারল্যান্ডকে হারালেই শেষ ষোলো নিশ্চিত হয়ে যেত সার্বিয়ার। এমন লক্ষ্যে কালিনিনগ্রাদে ম্যচের শুরুটা চমৎকার করে সার্বিয়া।

ম্যাচের ৫ মিনিটেই মিডফিল্ডার দুসান টেডিচের ক্রস থেকে দুর্দান্ত এক হেডে গোল করে ১-০ ব্যবধানে সার্বিয়াকে এগিয়ে দেন স্ট্রাইকার আলেক্সান্ডার মিট্রোভিচ। ফলে শুরুতেই চাপে পড়ে যায় সুইজারল্যান্ড।

চাপে পড়লেও ভেঙ্গে পড়েনি সুইজারল্যান্ড। প্রতিপক্ষের সীমানায় ঠিকই আক্রমন চালিয়েছে তারা। অ্যাটাকিং মিডফিল্ডে তিনজন খেলোয়াড়কে রেখে সেখান থেকে আক্রমন রচনা করার চেষ্টা করে সুইসরা। যেটি করেছিলো সার্বিয়াও। দু’দলই এ ম্যাচে ৪-২-৩-১ ফরম্যাটে খেলতে নামে।

৬৯ শতাংশ বল দখলে নিয়ে আক্রমন করলেও প্রথমার্ধে সফল হতে পারেনি সুইজারল্যান্ড। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলের দেখা পায় তারা। ৫২ মিনিটে সার্বিয়ান ডি বক্সের প্রায় ২০ গজ দূর থেকে তীব্র শট গোল করেন সুইজারল্যান্ডের গ্রানিট ঝাকা। ফলে ম্যাচে ১-১ সমতা আনে সুইজারল্যান্ড।

১-১ সমতা আসার পরও গোলের জন্য মরিয়া ছিলো সুইজারল্যান্ড। লিড নিয়ে তা ধরে রাখতে না পারার আপোস ছিলো সার্বিয়ারও। এমন অবস্থায় চলতে থাকে দু’দলের আক্রমণ পাল্টা আক্রমণ। নিশ্চিত ড্র’র দিকে এগিয়ে যাচ্ছিলো ম্যাচটি। কিন্তু নির্ধারিত সময়ে শেষ মিনিটে চমক দেখায় সুইজারল্যান্ড।

মধ্য মাঠে থেকে স্ট্রাইকার মারিও গাভরানোভিচের লং পাস দেন জের্ডান শাকিরিকে। বল পেয়ে সার্বিয়ার গোল মুখে ছুটে যান তিনি। তার শরীর ঘেষেই দৌড়াচ্ছিলেন সার্বিয়ার ডাস্কো টোসিচ। কিন্তু বলকে সুন্দরভাবে নিয়ন্ত্রনে নিয়ে সার্বিয়ার গোলরক্ষককে বোকা বানিয়ে গোল আদায় করে নেন শাকিরি। ২-১ গোলে এগিয়ে যায় সুইজারল্যান্ড। শেষ পর্যন্ত ঐ ব্যবধানেই ম্যাচ জিতে মাঠ ছাড়ে সুইজারল্যান্ড।

আগামী ২৭ জুন মস্কোকে সার্বিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে ব্রাজিল। একই দিন নিজনি নভগোরোদে সুইজারল্যান্ডের বিপক্ষে লড়বে কোস্ট রিকা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *