ব্যক্তিশুদ্ধিতে কুরআনচর্চার আহ্বান আরশাদ মাদানী ও মাহমুদ মাদানীর

ব্যক্তিশুদ্ধিতে কুরআনচর্চার আহ্বান আরশাদ মাদানী ও মাহমুদ মাদানীর

পাথেয় ডেস্ক : ভারতের জমিয়তে উলামায়ে হিন্দের প্রসিদ্ধ নেতা আমির আহমেদ উসমানী তনয় হাফেজ ইয়াছির আহমেদ উসমানির পবিত্র কোরআনের হেফজ সম্পন্ন হয়েছে। তার এ সৌভাগ্য অর্জন উপলক্ষে শুক্রবার ২২ জুন দারুল উলুম দেওবন্দের মসজিদে রশিদে দোআ ও অভ্যর্থনা আয়োজন করা হয়। অনুষ্ঠানে জমিয়তে উলামায়ে হিন্দের চেয়ারম্যান মাওলানা সাইয়্যেদ আরশাদ মাদানি কোরআনুল কারীমের সম্মান ও হাফেজের মর্যাদার কথা উল্লেখ করে বলেন, কোরআনুল কারীম সারা পৃথিবীর জন্য একমাত্র হেদায়েত ও পথনির্দেশক। কোরআনের ওপর আমলের মাধ্যমে সমস্ত প্রকার বিপদ এবং সমস্যা থেকে উত্তরণ লাভ করা যায়। এ কারণেই আমাদের উচিৎ কোরআন পাঠের সাথে সাথে এর বর্ণিত সকল বিষয়ের ওপর আমল করে আমাদের জীবন অতিবাহিত করা।


মসজিদে রশিদে মাওলানা আরশাদ মাদানী

সৌভাগ্যবান ওই সন্তান এবং তার পিতামাতা যাকে আল্লাহ তায়ালার পক্ষ থেকে মহাগ্রন্থ আল কোরআন হিফজের খোশনসিব দান করা হয়েছে


মাওলানা আরশাদ মাদানী বলেন, সৌভাগ্যবান ওই সন্তান এবং তার পিতামাতা যাকে আল্লাহ তায়ালার পক্ষ থেকে মহাগ্রন্থ আল কোরআন হিফজের খোশনসিব দান করা হয়েছে।

তিনি মজলিসে উপস্থিত সবাইকে কোরআনের নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনা এবং নিজ চরিত্রের শুদ্ধি ও আচার-লেনদেনে সুন্নতের অনুসরণের জোর তাগিদ দেন। আর কোরআনে হাফেজকেও সম্মান দেয়ার কথা বলেন। তিনি হাফেজ ইয়াছির ও তার পরিবারকে শুভেচ্ছা জানিয়ে দোআ করেন।

এ সময় অনুষ্ঠানে জমিয়তে উলামায়ে হিন্দের জেনারেল সেক্রেটারি মাওলানা সাইয়্যেদ মাহমুদ মাদানি, হাফেজ ইয়াছির ও তার পরিবারকে শুভেচ্ছা জানান। নববী আদর্শে জীবন পরিচালনারও আহ্বান জানান।

অনুষ্ঠানে মাওলানা মাহমুদ মাদানি ছাড়াও আরও উপস্থিত ছিলেন, মাওলানা সাইয়্যেদ আসজাদ মাদানি, আযহার মাদানি, ইয়াছির উসমানীর শিক্ষক কারী মুহাম্মদ রিয়াসাত, কারী মাহবুব, কারী ফারুক, কারী আরশাদ, সুহাইল সাদিকী, সাইয়্যেদ আসিফ হুসাইন, আমির আহমাদ উসমানী, হাফেজ আব্দুল খালেকসহ অনেকে।

———————–/
সূত্র : সাহাফাত, উর্দু ডেইলি, দিল্লী
গ্রন্থনা : কাউসার মাহমুদ
সম্পাদনা : মাসউদুল কাদির

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *