পাথেয় ডেস্ক : গত সোমবার ২৫ জুন ‘রাজভোতে’ জমিয়তে উলামা হিন্দের সেক্রেটারি জেনারেল ও সাবেক সাংসদ মাওলানা সাইয়্যেদ মাহমুদ মাদানি এবং জম্মু কাশ্মীরের বর্তমান গভর্নরের মধ্যে এক বিশেষ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
রাজভো থেকে এক বিশেষ সূত্রের ভিত্তিতে জানা যায়, মাওলানা মাদানী কাশ্মীরের গভর্নর এন এন ভোরার সঙ্গে জম্মু কাশ্মীরের বর্তমান অবস্থা এবং নেতৃত্বাধীন বিষয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন। বৈঠকে তিনি শান্তি, নিরাপত্তা বজায় রাখার ব্যাপার তাগিদ দিয়ে তার মতামত ব্যক্ত করেছেন।
কাশ্মীর গভর্নর এন এন ভোরাকে মাহমুদ মাদানী বলেন, কাশ্মীরে যেকোনো মূল্যে শান্তি প্রতিষ্ঠা করুন।
—————————————————————————————————
সূত্র : ডেইলি আগ, দিল্লী
অনুবাদ ও গ্রন্থনা : কাউসার মাহমুদ
সম্পাদনা : মাসউদুল কাদির


