ঢাকায় জাতিসংঘের বিশেষ দূত

ঢাকায় জাতিসংঘের বিশেষ দূত

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের মানবাধিকারবিষয়ক সংস্থার বিশেষ দূত ইয়াং হি লি ১০ দিনের সফরে ঢাকায় এসেছেন। ঈ্রতিনিধি শুক্রবার সকালে তিনি ঢাকায় এসে পৌঁছান।

জাতিসংঘের বিশেষ দূত ইয়াং হি লি বাংলাদেশ সফরকালে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। তিনি রোহিঙ্গাদের পুনর্বাসনের লক্ষ্যে ভাসানচরে নেওয়া সরকারের প্রকল্প ঘুরে দেখবেন। এছাড়া সরকারি-বেসরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন ইয়াং হি লি।

জাতিসংঘের এই বিশেষ দূত গত জানুয়ারি মাসে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। সে সময় তিনি থাইল্যান্ডও সফর করেন। তিনি মিয়ানমার সফরে যেতে চাইলেও মিয়ানমার সরকার তাকে সে দেশে প্রবেশে অনুমতি দেয়নি।

বাংলাদেশ সফরের শেষ দিন ৮ জুলাই ইয়াং হি লি সংবাদ সম্মেলনে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *