গাজীপুরে কারখানার আগুন নিয়ন্ত্রণে

গাজীপুরে কারখানার আগুন নিয়ন্ত্রণে

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গীর বড়বাড়ি জয়বাংলা রোড এলাকায় ফোম তৈরির কারখানা ও গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট প্রায় সাড়ে ৫ ঘণ্টা চেষ্টার পর মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে ভোর ৫টার দিকে ওই এলাকার বানজিং বাংলাদেশ লিমিটেড নামে একটি কারখানায় আগুন লাগে।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন জানান, টঙ্গীর বড়বাড়ি এলাকায় বানজিং বাংলাদেশ লিমিটেড নামক ফাইবারের ব্যাড (ফোম) এবং সিনথেটিক কাপড় তৈরির কারখানা ও গুদামে ভোরে আগুন লাগে। খবর পেয়ে জয়দেবপুর, টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের কর্মীরা প্রায় সাড়ে ৫ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তিনি নিশ্চিত করতে পারেননি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *