বুধবার ২০ দলীয় জোটের বৈঠক  ডেকেছে বিএনপি

বুধবার ২০ দলীয় জোটের বৈঠক ডেকেছে বিএনপি

পাথেয় ডেস্ক : ২০ দলীয় জোটের জরুরি বৈঠক ডেকেছে বিএনপি। বুধবার (৪ জুন) বিকাল ৫ টায় গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা ভুঁইয়া এ তথ্য জানিয়েছেন।
বৈঠকে জোটের শরিক দলগুলোর নেতারা ছাড়াও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জোট সমন্বয়ক নজরুল ইসলাম খান উপস্থিত থাকবেন।
জোট সূত্র জানায়, বৈঠকে আলোচনায় কেন্দ্রে থাকবে সিলেট সিটি নির্বাচনে মেয়র পদে জোটের ২ শরিক দল বিএনপি ও জামায়াতের প্রার্থী দেওয়ার বিষয়টি। এছাড়া এই তিন সিটিতে ২০ দলীয় জোটের নির্বাচনি প্রচারণার জন্য টিম গঠন করা হতে পারে।
জোটের একটি শরিক দলের মহাসচিব বলেন, ‘বৈঠক মূলত তিনটি বিষয় নিয়ে আলোচনা হতে পারে। এর মধ্যে ২০ জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া তিন সিটির নির্বাচন ইস্যু রয়েছে। এছাড়া খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির বাইরে জোটগত কোনও কর্মসূচি দেওয়ার সিদ্ধান্তও হতে পারে।’
এর আগে গত ২৭ জুন সর্বশেষ এই জোটের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *